Tuesday, July 28, 2026

কালীগঞ্জে যুবদলের প্রস্তুতি সভা 

Date:

Share post:

হুমায়ুন কবির,কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা যুবদল প্রস্তুতি সভা করেছে ।

গতকাল বিকাল ৪ টায় উপজেলার দুলাল মুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় । রায়গ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শুকুর আলীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা ত্রান ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসরাইল হোসেন ।

প্রধান অতিথির বক্তব্যে ইসরাইল হোসেন বলেন , দেশ আজ ফ্যাসিবাদীর হাত থেকে স্বাধীন হয়েছে । আর স্বাধীনতা ধরে রাখার দায়িত্ব আমাদের সবার ।

এ সময় তিনি ২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার জন্য সবাইকে কাজ করার আহ্বান জানান ।

ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল ইসলামের সঞ্চলনায় প্রস্তুতি সভায় বিশেষ অতিথী হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টামন্ডলির সদস্য রেজাউল ইসলাম নুনু , আশরাফ হোসেন স্বপন ,

কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম টুটুল , হুমায়ন কবির ডালিম , আলী মুর্তাজা জিকো , সাবেক যুব নেতা এবং পৌর বিএনপি নেতা আরিফুজ্জামান আরিফ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...