Wednesday, July 29, 2026

যশোরে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

Date:

Share post:

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর জেলার অভয়নগর উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সোহেল হোসেন(৩০) নামক উঠতিবয়সী এক যুবকের অকাল মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (৯ ই জুলাই) দুপুরে উপজেলার পুড়াখালী ফকিরবাগান গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত সোহেল হোসেন(৩০) ঐ গ্রামের মৃত ওমর আলী মোল্যার ছেলে।

স্থানীয়রা জানান, সোহেল হোসেন ঐ সময় বিদ্যুৎ লাইনের পাশ থেকে তাদের বাগানে অবস্থিত একটি সুপারি গাছ কাটছিলেন। গাছটি কেটে দিলে বিদ্যুতের তারের ওপর পড়ে। তিনি হাত দিয়ে সুপারি গাছটি ধরা মাত্রই বিদ্যুতায়িত হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় পাথালিয়া পুলিশ ক্যাম্পের আইসি মো: মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সোহেল এক কৃষিজীবি যুবক। তার স্ত্রী ও দুইজন পুত্র সন্তান রয়েছে। মৃত্যুর পর তার লাশ অভয়নগর থানায় নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় থানায় অপমৃত মামলা হয়েছে। মামলার পর তার লাশ পরিবারের হাতে হস্তান্তর করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...