Wednesday, July 29, 2026

নড়াইলে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Date:

Share post:

মিশকাতুজ্জামান, নড়াইল:

 

নড়াইলে সদর উপজেলায় আকলিমা পারভীন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে পাঁচ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার রাতে সদর উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদক ব্যবসায়ী আকলিমা পারভীন সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মাসুদ শেখের স্ত্রী।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এএসআই মো: আনিসুজ্জামান জানান,‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আউড়িয়া ইউপির রামচন্দ্রপুর গ্রামের কবির শেখের বাড়ির পাশে মাদক বিক্রির উদ্দেশ্যে একজন দাঁড়িয়ে আছে

তখন অভিযান চালিয়ে আকলিমা পারভনীনের কাছে থাকা একটি ব্যাগে ৫ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। তা ছাড়া সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। এ ছাড়া পুলিশ সুপারের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।

এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র ইনচার্জ মোঃ সাবিরুল আলম বলেন,আটককৃত পারভীনের নামে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...