Wednesday, July 29, 2026

কুয়াদা বাজারে ভ্রাম্যমান  আদালতের অভিযানে মাটি ব্যবসায়ীকে  জরিমানা  

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার :
 যশোরের কুয়াদা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তির কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, যশোরের মনিরামপুর উপজেলার ভোজগাতী  ইউনিয়নের ভোজগতি গ্রামের মৃত রহিম বক্সের ছেলে সোবহান বক্স (৬০), তার মাঠের জমি থেকে গভীর পুকুর কেটে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি ইট ভাটায় মাটি বিক্রি করে আসছিল।
তারই ধারাবাহিকতায়, মঙ্গলবার সকাল ১০ টার দিকে কুয়াদা বাজারে সকল ব্যবসায়ীরা মাটি ভর্তি ৩’টি ট্রাক আটকে রেখে তারা বাজারে বিক্ষোভ মিছিল করে। একপর্যায়ে ব্যবসায়ীরা মনিরামপুর থানা পুলিশকে বিষয়টি জানালে তাৎক্ষণিক এস আই হাসান আলীসহ ফোর্স ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তিনি ব্যর্থ হন। পরে বেলা ১২টার দিকে মনিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নিয়াজ মাখদুদসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তিনি তাৎক্ষণিক বাজারে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৮৬০ এর ২৯১ ধারার মতে মামলা দিয়ে ভোজগাতি গ্রামের মৃত রহিম বক্সের ছেলে সোবহান বক্সকে (৬০) ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এবং বাজারের উপর দিয়ে ফিটনেস বিহীন  অবৈধ মাটি ভর্তির ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...