Monday, July 27, 2026

সিরাজগঞ্জ ২১৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী কাভাড ভ্যান সহ আটক

Date:

Share post:

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জে র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানা এলাকা হতে ২১৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ০১টি কাভার্ড ভ্যান জব্দ।

 

র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এর আভিযানিক দল র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কাভার্ড ভ্যানযোগে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা বহন করা হচ্ছে। সেই মোতাবেক র‌্যাব-১২, সদর কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে ঢাকা-রাজশাহী মহাসড়কে একটি অস্থ্ায়ী চেকপোষ্ট স্থাপন করা হয়।

 

চেকপোষ্ট চলাকালে অদ্য ১৭ মে রোজ শুক্রবার ২০২৪ সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন চর হামকুড়িয়া এলাকায় একটি কাভার্ড ভ্যান, যার রেজিষ্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ড-১২-৫৩২৯ হতে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে আসামি ১। মোঃ আল আমিন (২২), পিতা-নুরু মিয়া, সাং-রাজাকাচর, থানা-দেবীদ্বার ও ২। মোঃ এরশাদ ওরফে হৃদয় (২৭), পিতা-মোঃ ইসমত আলী ওরফে ইম্মত আলী, সাং-রাজা চাবিতলা, থানা-বাঙ্গরা বাজার, উভয় জেলা-কুমিল্লাকে আটক করা হয়।

এছাড়াও মাদক ব্যবসায়ীদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন, ০২টি সিম কার্ড, নগদ ৬০০ টাকা এবং ০১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। প্রাথমিকভাবে গ্রেফতারকৃত দুইজনের প্রত্যেকের বিরুদ্ধ ২টি করে মাদক মামলার তথ্য পাওয়া গেছে।

বিস্তারিত তথ্যের জন্য অনুসন্ধান চলমান আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...