Wednesday, July 29, 2026

যশোরে আঞ্চলিক মহাশ্মশানে পহেলা বৈশাখ উপলক্ষে শিব পুজা অনুষ্ঠিত

Date:

Share post:

স্টাফ রিপোর্টার:
 প্রতি বছরের ন্যায় এবার ও যশোর সদর উপজেলা হিন্দু ধর্মালম্বীরা বাজুয়াডাঙ্গা বাতানবাড়ী আঞ্চলিক মহাশ্মশানে পহেলা বৈশাখ উপলক্ষে শিব পূজা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দিনব্যাপি হিন্দু ধর্মালম্বীদের পহেলা বৈশাখ উপলক্ষে বাতানবাড়ী আঞ্চলিক মহাশ্মশানে এই শিব পূজা অনুষ্ঠিত হয়। সরেজমিনে গিয়ে দেখা বাতানবাড়ী আঞ্চলিক মহাশ্মশানে ভক্তবৃন্দরা আনন্দ উল্লাসে তাদের এই শিব পূজা পালন করতে দেখা যায়। ঐতিহ্যবাহী এই বাতানবাড়ী আঞ্চলিক মহা শ্মশানে বটবৃক্ষ তলায় শিব পূজা করছে তারা এবং মানত করছে।
পহেলা বৈশাখে এই শিব পূজা পালন কালে ভক্ত সাধন সরকার কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রতিবছরের ন্যায় আমরা হিন্দু সম্প্রদায়ীরা বাতানবাড়ী আঞ্চলিক মহাশ্মশানে শিব পূজা পালন করতে, নারকেল, বাতাসা, লেবু, কলা, তরমুজ এবং বিভিন্ন প্রকার ফল এনে আমরা এই শিব পূজা পালন করি। এদিকে বটবৃক্ষ কালিতলায় মা বোনেরা বিভিন্ন রকমের ফুল এবং বাতাসা দিয়ে তারা পালন করে থাকেন। অন্যদিকে মা বোনেরা এবং সন্তানের কবরস্থানে বসে তাদের মানদ করতে দেখা যায়। শিব পূজা পালন করতে এসে ভক্তবৃন্দরা ঢোল বাঁশি বাজিয়ে আনন্দ উল্লাস করতে দেখা যায়।
বাতানবাড়ী আঞ্চলিক মহাশ্মশানে বিভিন্ন জায়গা থেকে তাদের আত্মীয়-স্বজনরা এই শিব পূজায় অংশ গ্রহণ করতে দেখা যায়। ভক্তদের কাছে জানতে চাইলে তারা বলেন, পহেলা বৈশাখের উপলক্ষে এই শিব পূজায় আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা প্রতি বছরের ন্যায় এই মহাশ্মশানে  পূজা ও মানত এবং সবাই আনন্দ উল্লাস মধ্য দিয়ে আমরা শিব পূজা শেষ করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...