Wednesday, July 29, 2026

বেনাপোল চেকপোস্টে যাত্রীদের উপচেপড়া ভিড়, হয়রানির অভিযোগ

Date:

Share post:

অনলাইন ডেস্কঃ
ঈদের ছুটি কাটাতে ভারতে ভ্রমণ পিপাসু মানুষ আর চিকিৎসা নিতে যাওয়া পাসপোের্ট যাত্রীদের উপচেপড়া ভিড় লেগেছে বেনাপোল চেকপোস্টে। গত চার দিনে প্রায় ২২ হাজার পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করেছে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে। তবে অভিযোগ উঠেছে অধিকাংশ যাত্রীরা বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে সীমাহীন হয়রানির শিকার হচ্ছেন।
যাত্রীদের মধ্যে কেউ যাচ্ছেন ভারতে বেড়াতে, কেউ বা চিকিৎসা নিতে। আবার কারোর গন্তব্য আত্মীয় স্বজনের বাড়ি। অধিকাংশরাই পরিবার পরিজন নিয়ে যাচ্ছেন।
এক শ্রেণীর দালাল আর আনসার সদস্যদের দৌরাত্মে হয়রানি হচ্ছেন বলে অভিযোগ করেন যাত্রীরা। যাত্রীরা জানান, বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশের আগে আনসার সদস্য ও দালালরা টাকার বিনিময়ে সিরিয়াল ভঙ্গের নামে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন। লাইনের সিরিয়ালে বিশৃঙ্খলা থাকায় অনেক সাধারণ যাত্রী, বৃদ্ধ ও শিশুরা আহত হয়।
প্যাসেঞ্জার টার্মিনালে নিয়োজিত আর্মস ব্যাটালিয়নের ইনচার্জ বাদল চন্দ্র হাওলাদার বলেন, ‘সকালে যাত্রীর ভীড় থাকে অনেক। এ সময় অনেক যাত্রী বেরিকেট ভেঙ্গে আগে ইমিগ্রেশনে ঢোকার চেষ্টা করে। কিন্ত সেটা আমরা প্রতিহত করি।
বেনাপোল ইমিগ্রেশনের উপপরিদর্শক শফি আহমেদ জানান, প্রতি ঈদে এই ইমিগ্রেশন দিয়ে প্রচুর যাত্রী যাতায়াত করে থাকেন। গত বুধবার (১০ এপ্রিল) থেকে শনিবার (১৩ এপ্রিল) সকাল ১১ টা পর্যন্ত প্রায় ২২ হাজার পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করেছেন। কোন প্রকার বাধা বিপত্তি ছাড়াই যাতায়াত করছেন যাত্রীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...