Tuesday, July 28, 2026

নড়াইলে চাচুড়ী বাজারে মায়ের দোয়া বেকারিতে ক্যামিকেল মিশ্রিত নিম্নমানের খাবার তৈরি

Date:

Share post:

নড়াইল প্রতিনিধি:

নড়াইল কালিয়া উপজেলার চাচুড়ী ইউনিয়নের চাচুড়ী বাজারের মধ্যে মায়ের দোয়া বেকারি যার বর্তমান মালিক মহসিন। কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে ক্যামিকেল রং মিশিয়ে সরকারি অনুমোদন হীন প্রকাশ্য দিবালোকে তৈরি করছে পাউরুটি কেক বিস্কুট সহ বিভিন্ন খাদ্য সামগ্রী।

০৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, চাচুড়ী বাজারের মধ্য খানে চারিপাশে বেড়া দিয়ে উপরে টিন দিয়ে চালা বানিয়ে ভেতরে বানিয়েছে বিশাল আকৃতির চুলা। যার ধোওয়ায় বাজারের পরিবেশ হচ্ছে নষ্ট তেমনি অনিশ্চিত হচ্ছে স্বাস্থ্যসেবার মান।

শুধু তাই নয় জরাজীর্ণ বেহাল অবস্থায় বিভিন্ন রকমের ক্যামিকেল রং মিশিয়ে কোন রকম প্রটেকশন ছাড়াই উতপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ সম্বলিত বিএসটিআই অনুমোদিত ছিল সাক্ষর ছাড়াই দায় সারা একটি বেকারির নামের স্টিকার কিছু কিছু প্যাকেটে ব্যাবহার করে এসব খাদ্য সামগ্রী বাজার জাত করা হচ্ছে।

এ বিষয়ে বর্তমান বেকারির মালিক মহাসিনের কাছে জানতে চাইলে, তিনি তার কারখানা পরিচালনা করার সকল নীতিমালার বিষয়ে ভুল শিকার করে বলেন, আমি আগের মালিকের কাছ থেকে কারখানটি কেনার চেষ্টা করেছি। যদি আমি নিতে পারি তা হলে সরকারি নীতিমালা অনুযায়ী পরিচালনা করবো।

তবে এই বহুল আলোচিত চাচুড়ী বাজারের মায়ের দোয়া বেকারির বিরুদ্ধে স্থানীয় ব্যাবসায়ী দের ও ভোক্তা সাধারণের অভিযোগ রয়েছে অনেক। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি বলেন, এতো বড়ো একটি বাজার তার মাঝখানে কাঁচা জালানি কাঠ ব্যাবহার করে বিষাক্ত ধোঁয়ায় যেমনি পরিবেশ হারাচ্ছে তার ভারসাম্য, তেমনি রং ক্যামিকেল মিশ্রিত অস্বাস্থ্যকর পরিবেশে এসব খাবারে সাধারণ মানুষ খেয়ে হচ্ছে অশুস্থ।

তাই স্থানীয় দের দাবি নড়াইল জেলা প্রশাসন ভোক্ত সংরক্ষণ অধিদপ্তর এই মায়ের দোয়া বেকারির বিরুদ্ধে দ্রুত আইনি ব্যাবস্থা গ্রহনের মাধ্যমে সম্প্রসারণ করে জন সাধারণের স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে মর্জি হবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...