Thursday, July 30, 2026

রৌমারী উপজেলা বাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রজব আলী তসিলদার

Date:

Share post:

লিটন সরকার,রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:

ইংরেজি নববর্ষ-২০২৪ উপলক্ষে রৌমারী উপজেলা বাসীকে নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বন্দবেড় ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা রজব আলী । এক শুভেচ্ছা বার্তায় রজব আলী বলেন, বিদায়ী বছরের বিষন্নতাকে বিদায় জানিয়ে, মনকে উৎফুল্ল করে তোলে নতুন বছরের আগমনী বার্তা। সবার জীবনে আনন্দে ভরে উঠুক। বছরের ক্যালেন্ডারের শেষ পাতাটি ছিঁড়ে একসঙ্গে উচ্চারিত হয় হ্যাপি নিউ ইয়ার। নতুন দিনের সূচনা, নতুন করে পথচলা। নতুন প্রাণ চাঞ্চল্যতা, নতুন শপথ সব কিছুই যেন একাকার হয় বছরের প্রথম দিনটিতে এসে। অতীতকে মুড়িয়ে দিয়ে নতুন এক সময়কে বরণ করে নেয়ার শিহরণই যেন অন্যরকম।পুরোনো গ্লানি মুছে নতুন ভাবে বাঁচার প্রত্যয়ে যেমন শুরু হয় বাংলার নববর্ষ। ঠিক তেমনি ইংরেজি মাসের শেষে উৎসবমুখর পরিবেশে পালিত হয় থার্টি ফাস্ট নাইট। ঘড়ির কাঁটায় ঠিক বারোটা বাজার সঙ্গে সঙ্গে সুর ও সঙ্গীতের মূর্ছণায় মুখরিত হয়ে ওঠে চারপাশ। আতশবাজির আলোকছঁটায় ছেয়ে যায় আকাশ। শুরু হয় প্রিয়জনদের শুভেচ্ছা বার্তা পাঠানো। একে অপরকে উপহার আদান প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই পালন করা হয়ে থাকে ইংরেজী নববর্ষ। তাই ৩১ ডিসেম্বর রাত ১২ টা বাজার সঙ্গে সঙ্গেই সমম্বরে চিৎকার করে ওঠে সবাই বলে “হ্যাপি নিউ ইয়ার” বিশ্ববাসীর পাশাপাশি বাংলাদেশের মানুষও একত্মতা ঘোষণা করে বরণ করে নেয় এদিনটিকে।আমাদের দেশে প্রিয়জনকে ফুল, মিষ্টি, নানা ধরণের উপহার দিয়ে নতুন বছরকে বরন করা হয়।এছাড়া আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। গান, নাচ, আলাপ- চারিতা, উপহার আদান প্রদান আর বাহারী পোশাক পরে ঘুরে বেড়ানোই মুখ্য বিষয় হয়ে উঠে দিনটিকে কেন্দ্র করে।নতুন বছর শুভ হোক, পরিবার-পরিজন নিয়ে সবাই ভাল থাকুক, নতুন বছরের প্রতিটি দিন হোক আনন্দময় এটাই প্রত্যাশা আল্লাহর দরবারে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...