Thursday, July 30, 2026

খুলনার ডুমুরিয়ায় টেকাব ২য় পর্যায়ের বেসিক কম্পিউটার নেটওয়ার্কিং প্রশিক্ষণের সমাপনী অনু্ষ্ঠিত 

Date:

Share post:

এস,কে বাপ্পি খুলনা ব্যুরোঃ

স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বন্ধবন্ধুর বাংলাদেশ’-এ প্রতিপাদ্যোর আলোকে খুলনার ডুমুরিয়ায় টেকাব ২য় পর্যায় কারিগরি সহায়তা প্রকল্পের ২ মাস মেয়াদী বেসিক কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম.কামরুজ্জামান”র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম। এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, বক্তব্য দেন যুব ও ক্রিয়া মন্ত্রণালয় থেকে কম্পিউটার প্রশিক্ষক মোঃ তাইজুল ইসলাম।এছাড়াও অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস,মোঃ নাজমুল ইসলাম,মোঃ জাকির হোসেন খান, সুশীল সমাজ ও যুব উন্নয়ন অধিদপ্তরের সকল কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান শেষে ৪০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও ৩ লক্ষ ৫২ হাজার নগদ টাকা ও প্রতি ১ জন প্রশিক্ষনার্থীকে ৮ হাজার ৮০০ শত টাকা করে যাতায়াত ভাতা প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...