Thursday, July 30, 2026

সুনামগঞ্জ ট্যাকেরঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এর বিরুদ্ধে নৌকায় ভোট প্রার্থনার অভিযোগ 

Date:

Share post:

এফ এম হাসান,বিশেষ প্রতিনিধিঃ-

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ সজিব দেব রায়ের বিরুদ্ধে নৌকা প্রতীকে ভোট প্রার্থনার অভিযোগ উঠেছে।এবিষয়ে শনিবার তাহিরপুর উপজেলার ভাটি তাহিরপুর গ্রামের সমাজসেবক শফিকুল ইসলাম স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ পত্র সুনামগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বরাবর প্রেরণ করা হয়। অভিযোগের অনুলিপি পুলিশ সুপার, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও তাহিরপুর থানা অফিসার ইনচার্জ বরাবরও প্রেরণ করা হয়েছে।লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ট্যাকেরঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ সজিব দেব রায় তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও গ্রামে নৌকা প্রতীকের কর্মী সমর্থকদের সাথে দিন রাত ভোট প্রার্থনা করে যাচ্ছেন। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে। অভিযোগকারী তাহিরপুর উপজেলার ভাটি তাহিরপুর গ্রামের শফিকুল ইসলাম বলেন, ট্যাকেরঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ সজিব দেব রায় নির্বাচনকালীন তাহিরপুর উপজেলাতে থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অভিযোগ করেছি। এ বিষয়ে অভিযুক্ত ট্যাকেরঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ সজিব দেব রায় বলেন, তিনি নির্বাচন কমিশনের অধীনে আছেন। তিনি নৌকা বা অন্য কোন প্রতীকে ভোট প্রার্থনা করেন নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...