Tuesday, July 28, 2026

কুমিল্লায় লাইভে মদ্যপান করায় যুবক আটক

Date:

Share post:

চট্রগাম বিভাগীয় প্রধান:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাদক সেবনের লাইভ ভিডিও প্রচার করছিলেন এক যুবক। এসময় তিনি বিভিন্নজনকে গালি দিচ্ছিলেন। তার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে।শুক্রবার আদালতে মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত ওই যুবক কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার কিং শ্রীপুর এলাকার ইব্রাহীম খলিলের ছেলে মো. ইসমাইল হোসেন নয়ন।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই যুবক মাদক সেবন করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় প্রশাসনিক দায়িত্বশীল কর্মকর্তাদের গালিগালাজ করছেন।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান, ইসমাইল হোসেন নয়ন সম্প্রতি চৌদ্দগ্রাম কাঁচা বাজারে ফেসবুক লাইভে এসে মাদক সেবক করে। খবর পেয়ে তাকে মাদকের বোতলসহ আটক করা হয়। শুক্রবার আদালতে মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল. গণমাধ্যমকে জানান, প্রকাশ্যে মাদকসেবন করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইসমাইল হোসেন নয়নকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সুত্র: কুমিল্লা ২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...