Wednesday, July 29, 2026

দিরাইয়ে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

Date:

Share post:

শাহিদুর রহমান,দিরাই উপজেলা(সিলেট)প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাইয়ে আবুল হোসেন (৩০) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে দিরাই উপজেলার কুলঞ্জ গ্রামের ওই যুবকের নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত যুবক কুলঞ্জ গ্রামের আবু সালেহ এর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত যুবক পরিবারের সঙ্গে সিলেট শহরে বসবাস করতো। গত ৩০শে জুলাই গ্রামের বাড়িতে আসেন তিনি। মঙ্গলবার সারাদিন যুবকের কক্ষের দরজা বন্ধ ছিল। রাতে প্রতিবেশী নিকটাত্মীয়রা ডাকাডাকি করে কোনো সাড়া-শব্দ না পাওয়ায় দিরাই থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ দরজা ভেঙে যুবকের গলাকাটা রক্তাক্ত লাশ উদ্ধার করে। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। সিআইডি, পিবিআইয়ের বিশেষজ্ঞ টিম নিয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...