Thursday, July 30, 2026

যশোরে সারের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ ৬ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি 

Date:

Share post:

যশোরে সারের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ ৬ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি 
মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টারঃ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জাতীয় কৃষক খেতমজুর সমিতির যশোর জেলা শাখা সারের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ ৬ দফা দাবিতে যশোর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করে। রবিবার (৭ মে) দুপুর ১২ টায় যশোর জেলা প্রশাসক কার্যালয় গিয়ে এ স্মারক লিপি প্রদান করা হয়। স্মারক লিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন জাতীয় কৃষক খেতমজুর সমিতির যশোর জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুল হামিদ,জাতীয় কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক  জেলা কমিটির সাধারণ সম্পাদক কৃষক নেতা জিল্লুর রহমান ভিটু,সংগঠনের কেন্দ্রীয়  সাংগঠনিক সম্পাদক তসলিম উর রহমান,অধ্যাপক অনিল বিশ্বাস প্রমূখ। বর্ধিত সারের দাম কমানো, সার পাওয়া নিশ্চিত করা, সেচ ও কৃষি কাজে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রদান, কৃষকের ফসলের ন্যায্য মূল্য প্রদান, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানো, গ্রাম শহরে রেশনিং ব্যবস্থা চালু, ডিজিটাল আইন সহ সকল কাল আইন বাতিলসহ ভাত – ভোটের অধিকারের দাবিতে জাতীয় কৃষক খেতমজুর সমিতি এ স্মারক লিপি প্রদান করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...