Saturday, January 24, 2026

রিকশাচালককে জুতাপেটা করলেন আইনজীবী

Date:

Share post:

ডেক্স রিপোর্টারঃ

যশোরে তুচ্ছ ঘটনায় এক রিকশাচালককে মারধর করেছেন আরতি রাণী ঘোষ নামে এক আইনজীবী। এ সময় তিনি ওই রিকশাচালককে জুতাপেটা করেছেন বলেও জানান প্রত্যক্ষদর্শীরা। রোববার দুপুরে যশোর জেলা আদালতের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

এদিকে ঘটনার সময় এক পথচারীর ধারণ করা ভিডিওটি ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ওই আইনজীবী রিকশাচালককে একেরপর এক চড়-থাপ্পড় মারছেন। তখন এক যুবক ওই রিকশাচালককে রক্ষা করার চেষ্টা করছেন। ভিডিওতেই অপর এক পথচারীর মুখে শোনা যায় ওই নারী আইনজীবী রিকশাচালককে জুতাপেটাও করেছেন। তারা এ ঘটনার প্রতিবাদ করলেও ওই আইনজীবী রিকশাচালককে চড়-থাপ্পড় মেরেই যাচ্ছিলেন। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে গিয়ে প্রতিবাদ করলে ক্ষান্ত হন তিনি। এ সময় ওই রিকশাচালক তার রিকশা নিয়ে চলে যান।

জানতে চাইলে আইনজীবী আরতি রানী ঘোষ দাবি করেন, তিনি কোর্ট শেষে ফেরার পথে সড়ক অতিক্রম করতে গেলে ওই রিকশাচালক তাকে ধাক্কা দেন। এতে তিনি পড়ে গিয়ে আহত হন। এ কারণে তিনি তাকে মারধর করেন।

এ বিষয়ে যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ইসহক বলেন, ঘটনাটি অনাকাঙ্খিত। এ ঘটনায় আইনজীবীদের পক্ষ থেকে দুঃখ প্রকাশও করেন তিনি। আইনজীবীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...