Tuesday, July 28, 2026

কেশবপুর সাগরদাড়ি কপোতাক্ষ ফিউচার পার্কে তিন যুগল আটক এবং পার্ক মালিকে বিশ হাজার টাকা জরিমানা

Date:

Share post:

সোহেল রানা,  কেশবপুর যশোর

সাগরদাঁড়ির কপোতাক্ষ ফিউচার পার্কে অসামাজিক কর্মকান্ডের অপরাধে পার্ক মালিক মিজানুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে যশোরের কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই জরিমানা করেন।

অভিযান পরিচালনাকালে পার্কের ভেতর ৩ যুগলকে আপত্তিকর অবস্থায় দেখা যায়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় স্কুল ও কলেজ পড়ুয়া ছেলে-মেয়েরা কপোতাক্ষ ফিউচার পার্কে বিভিন্ন সময়ে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকে। অনৈতিক কাজের জন্য তারা এই পার্ক বেছে নিয়েছে। যে কারণে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদ পাড়ের সাগরদাঁড়িতে অবস্থিত ওই পার্কে সাধারণ মানুষদের গেলে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। ওই পার্কের কারণে এলাকার ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। পার্কটির পরিবেশ রক্ষায় প্রশাসনের নজরদারি বৃদ্ধি করতে আহ্বান জানিয়েছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...