Tuesday, July 28, 2026

কয়রা উপজেলা বিএনপির পুর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন

Date:

Share post:

কয়রা উপজেলা বিএনপির পুর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন

সুমন হাসান কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

খুলনা জেলার কয়রা উপজেলা সহ ৫টি উপজেলা ও ২টি পৌরসভায় পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা করেছে খুলনা জেলা বিএনপি। খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পীর যৌথ স্বাক্ষরে এসব কমিটির অনুমোদন দেন। আগামী একমাসের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা সমূহের ইউনিয়ন/ওয়ার্ডগুলোর কমিটি গঠন করে উপজেলা/পৌরসভা সম্মেলন সম্পন্ন করতে বলা হয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগুরুত্বপূর্ণ দাবি আদায়, গণতন্ত্র পুনঃরুদ্ধার ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির আসন্ন আন্দোলন-সংগ্রাম সফলে সেই কমিটি অগ্রণী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।
অনুমোদিত কয়রা উপজেলার পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি নিম্নরূপঃ
জনাব এড. মোমরেজুল ইসলামকে আহবায়ক ও জনাব নুরুল আমীন বাবুলকে সদস্য সচিব করে
কয়রা উপজেলা বিএনপি’র ৪৯ সদস্যের পূূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে যুগ্ম-আহবায়কবৃন্দ হলেন বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বক্স, মনিরুজ্জামান বেল্টু, শরিফুল আলম, এমএ হাসান, এড. মঞ্জুর আলম নান্নু, জিএম রফিকুল ইসলাম, আব্দুল মজিদ মিস্ত্রী, আবু সাঈদ বিশ্বাস, জিএম বুলবুল আহম্মেদ, মাওলানা গোলাম মোস্তফা, মোস্তাফিজুর রহমান, এফ এম মহররম হোসেন ও রওশন আলী। এ আহবায়ক কমিটিতে আরও ১৯ জনকে সদস্য রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...