Wednesday, July 29, 2026

কলকাতার বড়বাজারে ভ”য়াব’হ অ”গ্নিকা’ণ্ডে ১৪ জনের মৃ’ত্যু আ’হত শতাধিক

Date:

Share post:

মনোয়ার ইমাম, কলকাতা প্রতিনিধি:

আজ ভোরে ভারতের অন্যতম বৃহত্তম ব্যবসাকেন্দ্র কলকাতার বড়বাজারে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে অন্তত ১৪ জনের, আহত হয়েছেন শতাধিক। আগুনের তাণ্ডবে অসংখ্য দোকান ও বাড়িঘর ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি ও মালামাল এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান কলকাতার মেয়র ফিরহাদ (ববি) হাকিম, রাজ্য মন্ত্রী অরূপ বিশ্বাস ও কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা (IPS)। অগ্নি নির্বাপণে বহু দমকল বাহিনী কাজ করে যাচ্ছেন। এলাকা ঘিরে রেখেছে পুলিশ বাহিনী।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। এই মর্মান্তিক ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...