Tuesday, July 28, 2026

যশোরে গোয়েন্দা পুলিশের অভিযানে ৪৪২ বোতল ফেনসিডিল ও পিক-আপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার –

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার 
যশোর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ৪৪২ বোতল ফেনসিডিল ও পিক-আপসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ইসরাফিল (২২)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইসরাফিল যশোর জেলার বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। ঘটনার বিবরণ অনুযায়ী গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক পোনে তিনটায় ডিবি যশোরের এসআই নিতাই চন্দ্র দাস, এসআই রইচ আহমেদ, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল, এএসআই ইমদাদুল হকের  সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতয়ালী মডেল থানার চুড়ামনকাঠি উত্তরপাড়ার ঈদগাহ জামে মসজিদের পূর্বপাশে যশোর টু ঝিনাইদহগামী পাঁকা রাস্তার উপর হতে একটা পিক-আপ গাড়ীতে বিশেষ কায়দায় ফিটিংস অবস্থায় লুকিয়ে রাখা  ৪৪২ ( চারশত বিয়াল্লিশ)বোতল ফেনসিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ইসরাফিলকে গ্রেফতার করে। উদ্ধারকৃত ফেনসিডিলের বাজারমূল্য  মূল্য অনুমান ২৩,২৬,০০০/= (তেইশ লক্ষ ছাব্বিশ হাজার) টাকা। এ সংক্রান্ত বিষয়ে এসআই নিতাই চন্দ্র দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান পরিচালনা করে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...