Wednesday, July 29, 2026

ঠাকুরগাঁওয়ে বিএনপির অবস্থান কর্মসূচি

Date:

Share post:

মোঃ রাজু রংপুর বিভাগীয় প্রতিনিধি বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে ও পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবীতে ঠাকুরগাঁওয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করে জেলা বিএনপি৷ কর্মসূচিতে জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন ও জেলা যুবদলের সভাপতি মুহিবুল্লাহ আবু নুর সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন৷ কর্মসূচিতে বক্তার বলেন, রমজান মাসে এ সরকারের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়েছে। তারা লুটপাট করে আরো ফুলছে আর সাধারণ মানুষ বাজারের চড়া দামে কেনাকাটা করতে পারছেনা৷ জনগণের ভোট বিহীন সরকার কখনো সাধারণ মানুষের কথা চিন্তা করেননা৷ কারন তারা জনগনের ভোট না নিয়েই অবৈধ ভাবে ক্ষমতায় বসে আছে৷ তবে আর এটা হওয়ার কোন সুযোগ দেওয়া হবেনা৷ এ সরকারের অধীনে বাংলাদেশে আর কোন নির্বাচন হতে দেওয়া হবেনা৷ যতদিন না এ অবৈধ সরকারের পতন না হবে ততদিন আমাদের কর্মসূচি চলতে থাকবে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...