Tuesday, July 28, 2026

জরুরী সভা ডেকেছে আওয়ামী লীগ

Date:

Share post:

অনলাইন ডেস্কঃ

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আজ বিকেলে
জরুরি সভা ডেকেছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন
দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ
নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ জ্যেষ্ঠ নেতারা।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, আজ (শনিবার) বিকেলে সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে জরুরি সভায় বসবেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান বলেন, আজ বিকেল সাড়ে ৪টার দিকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নির্ধারিত সংখ্যক নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ সহযোগী 3 সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকদের, ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সংসদ সদস্যদের জরুরি যৌথসভা অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করে টিভি মনিটরিং-এর মাধ্যমে বিএনপি ও সমমনা দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে দলটির নেতারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

এম,এম হোসে নিউজবিডিজার্নালিস্ট২৪ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...