Wednesday, July 29, 2026

নড়াইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Date:

Share post:

স্টাফ রিপোর্টার: 

আজ ৯ই জুলাই (রবিবার) সকাল ১০টায় পুলিশ লাইন্স এর ড্রিলশেডে জুন ২০২৩ এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।সভায় বিভিন্ন থানা ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ক্যাম্প , ও পুলিশ থেকে আগত অফিসার ও ফোর্সদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। নড়াইলের সুযোগ্য পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও সংশ্লিষ্ট বিষয়ের সমাধানের জন্য অধিনস্থ পুলিশ অফিসারদের নির্দেশ প্রদান করেন। তিনি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে নিয়ম মাফিক ছুটি, আবাসন ব্যবস্থা, পরিস্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা, মানসম্মত খাবারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

তিনি অবসরজনিত বিদায়ী পুলিশ সদস্যদের সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন এবং ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এস আই জাহাঙ্গীর সহ পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। তিনি কনস্টেবল থেকে এটিএসআই পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ আব্দুস সায়েমকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), প্রণব কুমার সরকার, সহকারী পুলিশ সুপার(কালিয়া সার্কেল), দেবব্রত সরকার, সহকারী পুলিশ সুপার(প্রবেশনার), নড়াইল, মোঃ আল-আমীন, পুলিশ হাসপাতাল, নড়াইল, সকল থানার অফিসার ইনচার্জ, জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক, গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক, ট্রাফিক ইন্সপেক্টর ও কোর্ট ইন্সপেক্টর, নড়াইল; জেলার সকল পুলিশ তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়ির ইনচার্জগণসহ পুলিশ লাইন্স সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...