Tuesday, July 28, 2026

যশোরে প্রেমিকের গোপনাঙ্গ কেটে দিলেন প্রেমিকা

Date:

Share post:

এম. ওয়াজেদ আলী, স্টাফ রিপোটার ঃ

যশোরে প্রেমিকের গোপনাঙ্গ কেটে দিলেন প্রেমিকা। যশোরে দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় প্রেমিকের গোপনাঙ্গ কর্তন করেছে প্রেমিকা । আহত বিল্লাল হোসেন (৩০)। তিনি কেশবপুর উপজেলার ভালুকঘর গ্রামের মাসের মোড়লের ছেলে। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত বিল্লাল জানান, একই গ্রামের সালাম মোল্যার স্ত্রী সালমা খাতুনের সাথে তার প্রেমের সম্পর্ক ছিলো। প্রায় সময় তিনি সালমাকে হাত খরচের টাকা দিতেন। শনিবার সকালে সালমা ফোন করে তার কাছে ঈদের কেনাকাটা করার জন্য ১০ হাজার টাকা চান। কিন্তু তিনি জানান কাছে টাকা নেই। ঈদের আগে কোনো টাকা দিতে পারবেন না। সন্ধ্যা ৭ টায় সামলা আবারও তাকে ফোন করে জানান স্বামী বাড়িতে নেই। তারা দু’জন এক সাথে ব্যক্তিগত সময় কাটাতে চান। রাত পৌনে ৮ টার দিকে তিনি প্রেমিকার ঘরে গেলে দা দিয়ে তার গোপনাঙ্গ কোপ মেরে পালিয়ে যায়। পরে তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তার ১ টায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতলে রেফার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...