Wednesday, July 29, 2026

পুষ্টিহীন বিএনপি’র দ্বারা কখনো সুস্থ বাংলাদেশ সম্ভব না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

Date:

Share post:

রতন শর্মা,স্টাফ রিপোর্টার:

দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, পুষ্টিহীন বিএনপির দ্বারা কখনো সুস্থ বাংলাদেশ সম্ভব না। মানুষের মৌলিক চাহিদার অন্যতম স্বাস্থ্য ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত করেছেন জননেত্রী শেখ হাসিনার সরকার। স্বাস্থ্য সেবাকে মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিক যা সমগ্র বিশ্বের কাছে একটি দৃষ্টান্ত। সুন্দর, পুষ্টিসমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নাই।

শনিবার (১০ই জুন ২০২৩) বেলা ১২ টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তাবায়নে ‘জাতীয় পুস্টি সপ্তাহ-২০২৩’ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এবারের প্রতিপাদ্য বিষয়- ‘মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’। ৭ জুন হতে শুরু হওয়া পুষ্টি সপ্তাহ চলবে আগামী ১৩ই জুন পর্যন্ত।

‘জাতীয় পুস্টি সপ্তাহ-২০২৩’ উপলক্ষ্যে কাহারোল উপজেলায় চিত্রাংকন, কুইজ প্রতিযোগিতা, মাতৃস্বাস্থ্য ও প্রবীণ স্বাস্থ্য পুষ্টি গুরুত্ব, কিশোর-কিশোরীদের মধ্যে পুষ্টির গুরুত্বসহ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় পুষ্টি সমৃদ্ধ খাদ্য বিতরণ করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা:সাদরাতুন মুমতাহিনার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মো: নাঈম হাসান খান, ওসি মো:রইস উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, ডা. ফাহাদ ইবনে হোসেন, ডা. আব্দুল জলিল, বঙ্গবন্ধু সৈনিক লীগ দিনাজপুর জেলা শাখার সভাপতি মো: কামাল হোসেন।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...