Saturday, January 24, 2026

অভয়নগরের নুরবাগে অবৈধ স্থাপনা উচ্ছেদ 

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:

যশোর জেলার অভয়নগর উপজেলার শিল্পনগরী নওয়াপাড়ার নুরবাগ এলাকায় জেলা পরিষদের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য অভিযান পরিচালনা করেছে জেলা পরিষদ।

আজ মঙ্গলবার (৬ই জুন) সকাল এগারোটায় উপজেলার নওয়াপাড়ার নুরবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন ১৮ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কর্তৃপক্ষ।

উচ্ছেদ অভিযানে পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি থান্দার কামরুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা, প্রধান নির্বাহী আসাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা লুৎফর রহমান, সহকারী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান,নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল হামিদ, নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আলাউদ্দিন প্রমুখ।

উল্লেখ্য দীর্ঘ দিন ধরে একশ্রেণির অসাধু লোকজন জেলা পরিষদের ১১ শতক ১৬ পয়েন্ট জায়গা অবৈধ দখল করে পাকা স্থাপনা করে দোকান ঘর তৈরি করে ব্যবসা করে আসছিলেন । পরে জেলা পরিষদের পক্ষ থেকে দখলকারিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে একটি মামলা দায়ের করলে আদালত নিষেধাজ্ঞা প্রদান করেন।

কিন্তু আদালতের আদেশ অমান্য করে দোকানঘর নির্মাণ করে ব্যবসা করতে থাকেন ব্যবসায়ীরা। এসময় মহামান্য হাইকোর্টে রিট পিটিশন করেন। মহামান্য হাইকোর্ট মামলাটির শুনানি শেষে অবৈধ নির্মাণ কাজ বন্ধ করার আদেশ দেন। এরপরও অদ্যাবধি সকল কর্মকান্ড অব্যাহত থাকায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে উচ্চ আদালতে ১০২/২৩ কন্টেম পিটিশন হলে শুনানি শেষে ১লা জুন মহামান্য হাইকোর্ট মামলার বিবাদীদের আগামী ৫ দিনের মধ্যে সকল অবৈধ স্হাপনা উচ্ছেদ করার নির্দেশ দিলে আজ উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...