Saturday, January 17, 2026

গাজীপুরের নতুন পুলিশ কমিশনার মাহবুব আলম

Date:

Share post:

আলিফ আরিফা,গাজীপুর প্রতিনিধি:

বদলী করা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলামকে। তার স্থানে নতুন দায়িত্ব পেয়েছেন আর্মড পুলিশ ব্যাটেলিয়নের (এপিবিএন) ডিআইজি মো. মাহবুব আলম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপণে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে- জননিরাপত্তা বিভাগের ২৫শে এপ্রিল স্মারকের আলোকে বাংলাদেশ নির্বাচন কমিশনের ৮ মে স্মারকের পরিপ্রেক্ষিতে বিসিএস পুলিশ ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদ্বয়কে বর্ণিত পদে বদলি ও পদায়ন করা হলো। এতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বর্তমান কমিশনার মোল্যা নজরুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটেলিনের (এপিবিএন) ডিআইজি এবং এপিবিএনের ডিআইজি মো. মাহবুব আলমকে জিএমপির কমিশনারের দায়িত্ব দেয়া হলো।

বিসিএস পুলিশ ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা মাহবুব আলমের বাড়ি কুমিল্লার হোমনার খোদেদাউদপুর গ্রামে। তিনি ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি পুলিশে যোগদেন। এপিবিএনের ডিআইজি পদে দায়িত্ব পালনের আগে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার ছিলেন। গত বছরের মে মাসে তিনি ডিআইজি পদে পদোন্নতি পান। এরপর তাকে এপিবিএনের ডিআইজি করা হয়।

চাকরিজীবনে তিনি ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (ডিবি), টাঙ্গাইলের পুলিশ সুপার এবং বিদেশ মিশনসহ গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করেছেন। পুলিশে ভালো কাজের স্বীকৃতি হিসেবে দুইবার ‘রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম’ এবং একবার ‘বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম’ পান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কমরেড অমল সেনের ২৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ, তেভাগা আন্দোলনের অগ্রণী নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, আজীবন বিপ্লবী এবং বাংলাদেশের ওয়ার্কার্স...

রাজগঞ্জে কৃষকের ঝু”লন্ত লা”শ উদ্ধা”র  চা”ঞ্চল্য সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: যশোরের রাজগঞ্জ উপজেলায় এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।...

ঝিনাইদহ-৪ সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী আবু তালিবের মতবিনিময়

হুমায়ুন কবির,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী মাওলানা আবু তালিব স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার...

মণিরামপুরে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

মণিরামপুর প্রতিনিধিঃ অসহায় শীতার্ত মানুষের মাঝে ধারাবাহিক কর্মসূচির আলোকে উপজেলার খানপুর ইউনিয়নে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেছে মণিরামপুর উপজেলা প্রশাসন। মণিরাপুর...