Tuesday, July 28, 2026

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ 

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:

যশোরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি ও জেলা প্রশাসন, যশোর রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বৃহস্পতিবার (২৫শে মে) বাংলাদেশ শিশু একাডেমি যশোর প্রাঙ্গণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মাসুদ উল আলম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএসএ সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব হারুন অর রশীদ ও দীপংকর দাস রতন। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মাসুদ উল আলম বলেন,একজন প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠতে শিশুদের বেশি বেশি নজরুল ইসলামের সাহিত্য পড়তে হবে। সময় দাবি করছে বিশ্বমানের বাঙালি মানুষ, আর নজরুল সাহিত্য থেকেই আমরা পূর্ণাঙ্গ মানুষ হওয়ার অনুপ্ররণা পাই। সবশেষে প্রধান অতিথি কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...