Wednesday, July 29, 2026

কালীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মার্সেল পণ্যের ঈদ ক্যাম্পেন শুরু

Date:

Share post:

হুমায়ুন কবির, কালীগঞ্জ,ঝিনাইদহ:

ঝিনাইদহ কালীগঞ্জে মার্সেল ব্রান্ডের ইলেকট্রনিক্স পণ্যের ঈদুল আযহা উপলক্ষে গ্রামীণ ঐতিহ্য গরুর গাড়ী, ব্যান্ড পার্টি, ব্যানার, ফেসটুন নিয়ে একটি জমকালো এবং বর্ণাঢ্য আনন্দ র‌্যালীর আয়োজন করে
কালীগঞ্জ উপজেলার মার্সেল কোম্পানীর ডিলার পারুল ইলেকট্রনিক্স। এ উপলক্ষে
সকাল ১১ টায় কোটচাঁদপুর রোডস্থ শোরুমের সামনে থেকে
একটি র‌্যালী বের হয়ে কালিগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীটির প্রধান আকর্ষণ ছিলো সুসজ্জিত গরুর গাড়ী।
বিভিন্ন সাজ সজ্জা ও ৪ টি গরুর গাড়ী নিয়ে র‌্যালীটি শহর প্রদক্ষিণ শেষে শো-রুমের সামনে এসে শেষ হয়। ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৮ এ ইস্ক্রাচ কার্ডের মাধ্যমে ক্রেতা সাধারণের শতভাগ ফ্রিতে পণ্য পাওয়ার সুযোগ রয়েছে।
র‌্যালীতে শো-রুমের স্বত্বাধিকারী মিজানুর রহমানসহ উপস্থিত ছিলেন মোঃ মীর হোসেন মিলন,এডিশনাল ডিরেক্টর মার্সেল মারকেটিং বিভাগ,মোঃ সাইফুজ্জামান, এরিয়া ম্যানেজার যশোর জোন। এছাড়াও কালীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির
প্রতিনিধি সহ স্থানীয় ব্যবসায়ী ও অগনিত ক্রেতা সাধারণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পারুল ইলেকট্রনিক্স কালীগঞ্জ “যশোর ফার্নিচার” এর একটি অঙ্গপ্রতিষ্ঠান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...