Tuesday, July 28, 2026

রিকশাচালককে মারধর করা, সেই আইনজীবীকে সাময়িক বহিষ্কার

Date:

Share post:

ডেক্স রিপোর্টারঃ

যশোরে রিকশাচালককে প্রকাশ্যে মারধরের ঘটনায় নারী আইনজীবী আরতি রাণী ঘোষকে সাতদিনের জন্য সাময়িক বহিষ্কার করেছে যশোর জেলা আইনজীবী সমিতি। অভিযুক্ত আরতী রানী ঘোষের কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় রোববার (১৪ মে) দুপুরে কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয় জেলা আইনজীবী সমিতি।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজা বিষয়টি নিশ্চিত করে বলেন, অ্যাডভোকেট আরতী রাণী ঘোষের কারণ দর্শানোর জবাব সন্তোষজনক হয়নি। জবাবে আরতি রাণী বলেছেন- রিকশাচালক প্রথমে তাকে আঘাত করেছেন। এতে তিনি মারাত্মক ব্যথা পান ও তার শরীরে জখম হয়। পরে রাগান্বিত হয়ে তিনি রিকশাচালককে মারধর করেছেন। এছাড়া তার জবাবের সঙ্গে মেডিকেল সার্টিফিকেট, ক্ষতস্থানের চিহ্নের ছবি ও হাসপাতালে ভর্তি থাকার প্রমাণপত্র উপস্থাপন করেছেন। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও ভুল স্বীকার করে এমন আর কখনোই করবেন না বলে সমিতির কাছে তিনি ক্ষমা চেয়েছেন।

আবু মোর্তজা বলেন, আপাতত সাতদিনের জন্য অ্যাডভোকেট আরতী রাণী ঘোষকে সাময়িক বহিষ্কার করেছি। সাতদিন পর আবারও জবাব দাখিল করতে বলা হয়েছে। সেই জবাব সন্তোষজনক না হলে বার কাউন্সিল বরাবর তাকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করবো।

প্রসঙ্গত, গত ৭ মে দুপুরে আইনজীবী আরতি রাণী ঘোষ যশোর আদালতের সামনের সড়কে এক রিকশাচালককে প্রকাশ্যে মারধর করেন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরবর্তীতে অভিযুক্ত আরতি রাণী ঘোষকে কারণ দর্শানোর নোটিশ দেয় যশোর জেলা আইনজীবী সমিতি।

সামাজিক মাধ্যমে সংবাদটি সবাই শেয়ার দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...