Saturday, January 17, 2026

মণিরামপুর কুয়াদা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের ইন্তেকাল 

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার :
যশোরে মনিরামপুর উপজেলা ৩ নং ভোজগাতী   ইউনিয়নে জামজামি ১ নং ওয়ার্ডের  সাবেক ইউপি  সদস্য এবং কুয়াদা বাজারে বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক (৬৫)  ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি  রাজিউন)। জানা যায় দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস রোগে ভুগছিলেন। শনিবারে হটাৎ আছর  নামাজের পর কুয়াদা বাজারে তার নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠানে মারাত্মক অসুস্থ হয়ে পড়লে বাজারে স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতা কুয়াদা মুন হসপিটালে নিয়ে যান, কর্মরত ডাঃ বলেন, তাকে  ভালো চিকিৎসার প্রয়োজন তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স যোগে উন্নত চিকিৎসার জন্য যশোরের রেফার করা হয়। পথিমধ্যে যশোর মুলড়ীর মোড়ে  গেলে তিনি মারা যান। তার মৃত্যুকালে দুই ছেলে এক মেয়ে স্ত্রী সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মহরমের নামাজে জানাজা রবিবার সকাল ১১ টার দিকে কুয়াদা স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছন। মহরমের নামাজে জানা যায় উপস্থিত ছিলেন, মনিরামপুর উপজেলা সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু , মনিরামপুর উপজেলা সাবেক পৌর মেয়র মফিজুর রহমান মফিজ, আরো উপস্থিত ছিলেন, যুবলীগের যুগ্ন আহবায়ক জনাব রিপন হোসেন, কুয়াদা  স্কুল এন্ড কলেজের সভাপতি জনাব নুর ইসলাম,  অধ্যক্ষ ওয়াজেদ আলী, কুয়াদা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক গাজী মহিউদ্দিন, ৩ নং ভোজগাতী ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগণ আরো উপস্থিত ছিলেন, কুয়াদা বাজার কমিটির সভাপতি আখতারুজ্জামান শান্তি, সাধারণ সম্পাদক অহিদুজ্জামান বাচ্চু, এবং কুয়াদা বাজারের ব্যবসায়ীগণ। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লীসহ স্থানীয় মুসল্লীগণরা উপস্থিত ছিলেন। মহরমের  নামাজে জানাজা পড়ান, কয়াদা স্কুল এন্ড কলেজ মসজিদের ইমাম মাওলানা মোঃ আজিজুর  রহমান। মহরমের নামাজের জানাজার শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কমরেড অমল সেনের ২৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ, তেভাগা আন্দোলনের অগ্রণী নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, আজীবন বিপ্লবী এবং বাংলাদেশের ওয়ার্কার্স...

রাজগঞ্জে কৃষকের ঝু”লন্ত লা”শ উদ্ধা”র  চা”ঞ্চল্য সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: যশোরের রাজগঞ্জ উপজেলায় এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।...

ঝিনাইদহ-৪ সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী আবু তালিবের মতবিনিময়

হুমায়ুন কবির,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী মাওলানা আবু তালিব স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার...

মণিরামপুরে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

মণিরামপুর প্রতিনিধিঃ অসহায় শীতার্ত মানুষের মাঝে ধারাবাহিক কর্মসূচির আলোকে উপজেলার খানপুর ইউনিয়নে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেছে মণিরামপুর উপজেলা প্রশাসন। মণিরাপুর...