Tuesday, July 28, 2026

যশোরে শার্শা থানা পুলিশের গোপন সংবাদে সীমান্তে ৭৮ কেজি গাজাঁ জব্দ 

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোর জেলার শার্শা থানার পুলিশের গোপন সংবাদে সীমান্তে শালতা গ্রামের কাতলা কুড়ো বিল থেকে ৭৮ কেজি গাঁজা জব্দ করেছে শার্শা থানা পুলিশ। শনিবার (২৯ এপ্রিল) ভোররাতে শার্শা থানার সীমান্তবর্তী আশালতা গ্রামের বিল থেকে পরিত্যক্ত অবস্থায় এ মাদকদ্রব্য উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ। শার্শা থানা পুলিশের ইনচার্জ এসএম আকিকুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পান শার্শা থানার শালতা সীমান্ত দিয়ে মাদকের একটি বৃহৎ  চালান ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে।উল্লেখিত সংবাদের ভিত্তিতে থানা টহল পুলিশের একটি দল সেখানে, অবস্থান নিলে পুলিশের অবস্থান বুঝতে পেরে ৫/৬ জনের একটি মাদকদ্রব্য চালনাকারী গ্রুপ ১০টি বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তাগুলো তল্লাশি করলে বস্তার ভিতর ৭৮ কেজি গাঁজা পাওয়া যায় যার বাজারমূল্য আনুমানিক ৪৬ লক্ষ ৮০ হাজার টাকা। পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীদের মধ্যে চৌগাছা থানার ফুলসরা গ্রামের আব্দুর রহমানকে(৩৩)কে চিনতে পারায় তাকে আসামি করে মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...