Saturday, January 24, 2026

শ্রীপুরের সোনাতুন্দী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরোটাই ভূমিষ্ঠ, সবকিছু হারিয়ে সর্বহারা রুহুল মোল্লা

Date:

Share post:

মোঃ এমদাদ শ্রীপুর উপজেলা প্রতিনিধি:

মাগুরা শ্রীপুরের সব্দালপুর ইউনিয়নের সোনাতুন্দী গ্রামের দক্ষিণ পাড়ার মোঃ রুহল মোল্লার বাড়িতে তিনটি ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ।

এতে জমি বিক্রি করা ঘরে রাখা নগদ দুই লক্ষ টাকা ঘরের আসবাবপত্র সহ ৩টি বসত ঘর একেবারেই পুড়ে ভুমিষ্ট হয়েছে বলে গেছে ।

আজ ১৫ এপ্রিল ২৩ই রমজান শনিবার দুপুর ২:৩০ মিনিটের দিকে তার ছেলের বউ রান্না করার সময়, রান্না ঘরের সূত্র থেকে মুহূর্তেই তিনটি ঘরে দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়লে,
স্থানীয় সচেতন ব্যক্তিরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও রক্ষা হয়নি নগদ ২ লক্ষ টাকা ৩টি বসত ঘর সহ আসবাবপত্র ।
সর্বমোট ১১ থেকে ১২ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়ে মোঃ রুহুল মোল্লার ১০০ গ্রাম চাউল কিনে খাওয়ার সক্ষমতা নেই বলে,অশ্রু জলে মোঃ রুহল মোল্লা জানান ।

এ ঘটনার সময় অন্ধ রুহল মোল্লা তার ঘরে অবস্থানরত জলন্ত আগুনের মধ্যে আটকা পড়েন অতঃপর স্থানীয়রা তাকে ঘরের জানালা কেটে বের করতে সক্ষম হন ।
এ ঘটনার খবর পেয়ে শ্রীপুর উপজেলা ফায়ার সার্ভিসের টিম ১ ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছালে ,আগুনে পুরা কয়লা এবং ধোয়াতে পানি নিষ্কাশনের চেষ্টা করলে ঘটনাস্থলের ব্যাক্তিদের সাথে বাকবিতণ্ড হয় বলে জানা গেছে ।
দেরিতে আসার কারণ জানতে চাইলে ফায়ার সার্ভিসের টিম প্রধান জানান, অপরিচিত পথে বিভিন্ন জায়গাতে লোকেশন জানতে দেরি হতে পারে, তবে ফোন পাওয়া মুহূর্তেই রওনা হয়েছেন বলে টিম প্রধান জানান ।

এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে সরজমিন ঘুরে পরিদর্শন করে সুদৃষ্টিতে নেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন অসহায় নিঃস্ব ক্ষতিগ্রস্ত মোঃ রুহুল মোল্লা সহ গ্রামবাসী ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...