Tuesday, July 28, 2026

ফুলবাড়ীতে মসজিদ মন্দির ও শহীদ মিনার পরিস্কার করছেন শিক্ষার্থীরা

Date:

Share post:

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সদরের মসজিদ- মন্দির ও শহীদ মিনার পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বুধবার (০৭ আগস্ট) দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফুলবাড়ী শাখার শিক্ষার্থীরা উপজেলা সদরের কদচারী মাঠের মসজিদ, কেন্দ্রীয় দূর্গা মন্দির, কালি মন্দির ও ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছেন। পরে উপজেলা সদরের তিনকোণা মোড়ে যানজট নিরসনের জন্য অটো রিকশা গ্যারেজে পরিবর্তন করেন। এ কর্মসূচিতে অংশ নিয়েছে আন্দোলনকারী বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

কর্মসূচীতে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী বলেন,কাচারী মাঠের মসজিদে টয়লেটে ময়লা-আবর্জনা পরিস্কার, দুইটি ফুলবাড়ী কেন্দ্রীয় মন্দির, কালি মন্দির ও ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে থাকা আবর্জনা পরিষ্কারসহ সদরের যানজট নিরসনের জন্য অটোরিকশা গ্যারেজের পরিবর্তন করা হয়েছে।

এরকম কর্মসূচী চলমান থাকবে বলে জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

আরিফুল ইসলাম/ নিউজ বিডি জার্নালিষ্ট ২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...