Wednesday, July 29, 2026

কেশবপুরে  ১৫০ জন কৃষক পেল বিনামূল্যে তুলা বীজ ও কৃষি উপকরণ

Date:

Share post:

কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে তুলা ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে  তুলা উন্নয়ন বোর্ড যশোর জোনের উদ্যোগে ১৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে তুলা বীজ, রাসায়নিক সার ও কীটনাশক দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে পৌর শহরের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মিলনায়তনে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে ওই কৃষি উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসব কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার, যশোর জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা এস এম জাকির বিন আলম, উপজেলা কটন ইউনিট অফিসার শেখ কহিনূর ইসলাম, শিক্ষক মোল্যা আব্দুস সাত্তার, আওয়ামী লীগ নেতা কবির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে কেশবপুর উপজেলায় তুলা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ১৫০ জন কৃষকের মাঝে ৮০০ গ্রাম করে হাইব্রিড তুলা বীজ, ২৬ কেজি ইউরিয়া, ৫০ কেজি পটাশ, ডিএপি ৫০ কেজি এবং বিভিন্ন ধরনের কীটনাশক দেওয়া হয়। কৃষকেরা বিনামূল্যে এসব কৃষি উপকরণ পেয়ে খুশি প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...