Tuesday, July 28, 2026

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের জন্য এনআইডি কার্যক্রম শুরু

Date:

Share post:

শরিফুল খান প্লাবন:
মালয়েশিয়ায় বহুল প্রতীক্ষিত জাতীয় পরিচয়পত্র  (এনআইডি) কার্যক্রম শুরুর লক্ষ্যে ‘কারিগরি যন্ত্রপাতি  স্থাপন ও প্রশিক্ষণ’ কার্যক্রম  শুরু হয়েছে।
সোমবার  ২৪ জুন  কুয়ালালামপুরের সাউথগেট কমার্শিয়াল সেন্টারে অবস্থিত  আউটসোর্সিং প্রতিষ্ঠান এক্সপ্যাট সার্ভিসেস লিঃ এর অফিসে মালয়েশিয়ায়  বাংলাদেশের হাইকমিশনার মোঃ শামীম আহসান ‘কারিগরি যন্ত্রপাতি  স্থাপন ও প্রশিক্ষণ’ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তৃতায় হাইকমিশনার বলেন,  মালয়েশিয়ায় বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের কথা বিবেচনা করে মালয়েশিয়ায় এনআইডি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। কারিগরি যন্ত্রপাতি   স্থাপন ও প্রশিক্ষণ  শেষে এ বছর  জুলাই মাসের শুরুতেই আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ায় এনআইডি কার্যক্রম চালু করা সম্ভব  হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ‘কারিগরি যন্ত্রপাতি  স্থাপন ও প্রশিক্ষণ’ এর লক্ষ্যে প্রতিনিধি দল প্রেরণের জন্য হাইকমিশনার বাংলাদেশ নির্বাচন কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানান।
২৪ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে। নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি সংক্রান্ত  আইডিয়া প্রজেক্ট (২য় পর্যায়)- এর উপ-প্রকল্প পরিচালক,   স্কোয়াড্রন লিডার মোঃ জাকারিয়া মাহবুবের নেতৃত্বে  নির্বাচন কমিশন সচিবালয়ের ৬ সদস্যের প্রতিনিধিদল হাইকমিশন এবং এক্সপ্যাট সার্ভিসেস লিঃ এর কর্মকর্তা-কর্মচারীদের  প্রশিক্ষণ দিবেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে  ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর, এক্সপ্যাট সার্ভিসেস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আহমেদ, নির্বাচন কমিশন সচিবালয়ের প্রতিনিধিদল এবং  হাইকমিশন ও এক্সপ্যাট সার্ভিসেস লিঃ এর প্রশিক্ষণার্থী কর্মকর্তা -কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।
শরিফুল খান প্লাবন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...