Tuesday, July 28, 2026

সাংবাদিকের উপর হামলা চেয়ারম্যান শ্রীঘরে

Date:

Share post:

সুনামগঞ্জ থেকে ফকির হাসানঃ

সুনামগঞ্জের দিরাই প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি জাকারিয়া হোসেন জোসেফ ও তার ভাইয়ের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১২ মে) দুপুরে আমলি আদালতে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন করলে; শুনানি শেষে জামিন নামঞ্জুর করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ইসরাত জাহান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সুনামগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক সিবেন্দ্র দাস বলেন,আদালতের আদেশের পর প্রধান আসামি মোয়াজ্জেম হোসেন জুয়েলকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মাসুক আলম বলেন,আসামী চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল অস্থায়ী জামিনে ছিলেন।আজ বিজ্ঞ আদলতে এসে জামিন প্রার্থনা করলে দিরাই আমলি আদালত তার জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত বছরের ৪ সেপ্টেম্বর সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের নেতৃত্বে দিরাই প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি জাকারিয়া হোসেন জোসেফ ও তার ভাইয়ের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

এতে সাংবাদিক জোসেফ ও তার ছোট ভাই জোহান মারাত্মক আহত হন। ওই দিন রাতে সাংবাদিক জোসেফ বাদী হয়ে সরমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলসহ ৫ জনের নাম উল্লেখ ও ৪/৫ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে দিরাই থানায় মামলা দায়ের করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...