Monday, July 27, 2026

দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে ২১জনের মনোনয়নপত্র দাখিল

Date:

Share post:

এফ এম হাসান ,বিশেষ প্রতিনিধি  সুনামগঞ্জ:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ২১জন প্রার্থী। এদের মধ্যে রয়েছেন চেয়ারম্যান পদে ৬জন, ভাইস চেয়ারম্যান পদে ১০জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন।

 

গত (০২ মে) বৃহস্পতিবার সহকারী রিটার্নিং অফিসার দোয়ারাবাজার বরাবরে মনোনয়নপত্র দাখিল করেছেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা বর্তমান চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী, উপজেলা পরিষদদের সাবেক চেয়ারম্যান মো. ইদ্রিস আলী বীরপ্রতীক, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যডভোকেট মো. চাঁন মিয়া,আওয়ামী লীগ নেতা দেওয়ান আশিদ রাজা চৌধুরী, যুবলীগ নেতা মো. নুরুল আমিন ও বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে সোনাধন দে, মো. তাজির উদ্দিন, নূর হোসেন, মো. আব্দুল্লাহ, মো. রাসেল মিয়া, মো. আবুল কালাম, শরীফ আহমদ, মো. আবু বকর সিদ্দিক, মো. জিয়াউর রহমান, মো. বশির আহমদ ও জে ইউ সেলিম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ঝরণা রানী দাশ, লাইলী বেগম, বেগম শামসুন্নাহার ও মোছা. শিরিনা বেগম মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র বাছাই ৫ মে, আপিল ৬, ৭ ও ৮ মে, আপিল নিষ্পত্তি ৯ মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে, প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...