Tuesday, July 28, 2026

ভারতের লোকসভার বিরোধী দলের নেতা অধীর চৌধুরী বহরমপুর কেন্দ্রের মনোনয়ন দাখিল

Date:

Share post:

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:

আজ দুপুরে ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও ভারতের লোকসভার বিরোধী দলের নেতা শ্রী অধীর চৌধুরী তার পুরাতন কেন্দ্র পশ্চিম বাংলার বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন দাখিল করেন। তার সাথে ছিলেন পশ্চিম বাংলার ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও সাবেক পশ্চিম বাংলার মন্ত্রী এবং সাবেক বিধায়ক মনোজ চক্রবর্তী সহ পশ্চিম বাংলার ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও কর্মীরা। এদিন দুপুরে ভারতের জাতীয় কংগ্রেসের নেতা ও কর্মীদের নিয়ে মিছিল করে মনোনয়ন পত্র জমা দিতে যান। এবং মুর্শিদাবাদ জেলার ডি এম কাছে তিনি তার মনোনয়ন পত্র জমা দেন।

এর কিছুক্ষণ আগে তৃনমূল দলের পক্ষ থেকে এই বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন পত্র দাখিল করেন ক্রিকেট তারকা ইরফান পাঠান। সেই সময় আচমকা ঠেলাঠেলি করে ডি এম এর ঘরে প্রবেশ করে তৃনমূল দলের নেতা ও কর্মীরা। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। কারণ ডি এম অফিসের সামনে ১৪৪ধারা, জারি ছিল। তাহলে প্রচুর পরিমাণে পুলিশ থাকা সত্ত্বেও কেমন করে তৃনমূল দলের নেতা ও কর্মীরা অফিসের মধ্যে প্রবেশ করলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের নেতা ও কর্মীরা।

তবে এই কেন্দ্র থেকে এবার কে জিতেছে তা লাখ টাকার প্রশ্ন। কারণ তিন তিন বারের এম পি ও ভারতের লোকসভার বিরোধী দলের নেতা কি করে পাশ করবে তাবড় বিজেপি ও তৃনমূল দলের প্রার্থী ইরফান পাঠান কে টপকে তা নিয়ে পশ্চিম বাংলার রাজ্যে রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে। এবং মানুষের মত কিছুটা হলেও ভূমি পুত্র অধীর চৌধুরী উপর তা বলার অপেক্ষা করে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...