Wednesday, July 29, 2026

অটোরিক্সা চালক  মাসুদ রানা  হত্যা মামলার মূল রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার

Date:

Share post:

আলিফ আরিফা, গাজীপুর প্রতিনিধি:

গত ১৩/০৪/২০২৪ ইং তারিখ অনুমান ১৭,০০ ঘটিকার সময় আমবাগ সাকিনস্থ খোলাপাড়া নছের মার্কেট সংলগ্ন মেসার্স আনিসা ট্রেডার্স এর সামনে পাকা রাস্তার উপর বিকাল অটোরিক্সা চালক মাসুদ রানা (৩৫) এর অটোরিক্সার সাথে আশিক বাবু (২৩) এর মোটরসাইকেলের ধাক্কা লাগে। থাকা লাগার পরবর্তীতে অটোরিক্সা চালক মাসুদ রানা ও মোটর সাইকেল চালক আশিক বাবু বাকবিতন্ডায় জড়িয়ে পরে ও একপর্যায়ে তারা হাতাহাতি করে।

মোটরসাইকেল চালক আশিক বাবুর সাথে আরও অজ্ঞাতনামা ৬/৭ জন পরস্পরের যোগসাজসে মাসুদ রানা (৩৫) কে এলোপাথারী মারপিট করিয়া রক্তাক্ত জখম করে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে তাহাকে শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুরে নেওয়ার পথিমধ্যে মৃত্যুবরন করে। মৃত মাসুদ রানা (৩৫) এর স্ত্রী জনৈকা মোছাঃ সেলিনা বেগম উক্ত ঘটনাকে কেন্দ্র করে কোনাবাড়ি থানায় একটি অভিযোগ দায়ের করিলে উক্ত অভিযোগের ভিত্তিতে কোনাবাড়ী থানার মামলা নং-১০, তারিখ-১৪/০৪/২০২৪ ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড কছু করা হয়।

মামলা রুজু হওয়ার পর জনাব আবু তোরাব মোঃ শামছুর রহমান, বিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) বিভাগ মহোদয়ের তত্ত্বাবধানে জনাব মোঃ আসাদুজ্জামান, সহকারী পুলিশ কমিশনার (কোনাবাড়ী জোন), (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর এবং কে এম আশরাফ উদ্দিন, অফিসার ইনচার্জ, কোনাবাড়ী থানা, জিএমপি গাজীপুর এর নেতৃত্বে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদ এর সহায়তায় ইং ১৪/০৪/২০২৪ তারিখ বিকাল ১৭.৩৫ ঘটিকার সময় কোনাবাড়ী থানাধীন আমবাগ পশ্চিমপাড়া লালঘাট ব্রীজের পাশ হতে উক্ত ঘটনার সহিত জড়িত এজাহার নামীয় আসামী ১। মোঃ আশিক বাবু (২৩), পিতা-মোঃ আজাহার আলী, মাতা-জোৎসনা বেগম, সাং-আমবাগ (ঢালাই ফ্যাক্টরী), থানা-কোনাবাড়ী, গাজীপুর মহানগর, গাজীপুরকে গ্রেফতার করিয়া তাহার দেখানো মতে বাসা হইতে আসামীর ব্যবহৃত ০১টি মোটর সাইকেল জব্দ করা হয়।

উক্ত ধৃত আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় ইং ১৪/০৪/২০২৪ তারিখ বিকাল ১৮.১৫ ঘটিকার সময় কোনাবাড়ী থানাধীন আমবাগ পূর্বপাড়া সামচু মেম্বারের মোড় হইতে ঘটনার আইনের সহিত সংঘাতে জড়িত ২। মোঃ আরাফাত হোসেন রাহাত (১৬), পিতা-মোঃ মাসুদ রানা, মাতা-মোহাঃ মাহমুদা খানম, সাং-আমবাগ (পূর্বপাড়া সামচু মেম্বরের মোড়), থানা-কোনাবাড়ী, গাজীপুর মহানগর, গাজীপুরকে আটক করা হয় এবং তার সহিত অজ্ঞাতনামা আরো ৬/৭ জন বন্ধু ছিলো বলে জানায়।

ধৃত এজাহারনামীয় ১নং আসামী মোঃ আশিক বাবু (২৩) এবং আইনের সহিত সংঘাতে জড়িত ২। মোঃ আরাফাত হোসেন রাহাত (১৬) ন্বয় সহ অজ্ঞাতনামা আসামীরা বাদীনির স্বামী মৃত মাসুদ রানা (৩৫) কে এলোপাথারী মারপিট করিয়া মৃত্যু ঘটাইয়া ঘটনাস্থল থেকে পালাইয়া যায়। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানাঃ

১। মোঃ আশিক বাবু (২৩), পিতা-মোঃ আজাহার আলী, মাতা-জোৎসনা বেগম, সাং-আমবাগ (ঢালাই ফ্যাক্টরী), থানা- কোনাবাড়ী, গাজীপুর মহানগর, গাজীপুর।

২। আইনের সহিত সংঘাতে জড়িত মোঃ আরাফাত হোসেন রাহাত (১৬), পিতা-মোঃ মাসুদ রানা, মাতা-মোছাঃ মাহমুদা খানম, সাং-আমবাগ (পূর্বপাড়া সামচু মেম্বরের মোড়), থানা-কোনাবাড়ী, গাজীপুর মহানগর, গাজীপুর।

মামলাটি বর্তমানে তদন্তাধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...