Tuesday, July 28, 2026

শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালন

Date:

Share post:

শরিফুল খান প্লাবন,মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

২৬ শে মার্চ জাতীর জন্য অবিস্মরণীয় একটি দিন। ১৯৭১ সালে যে দিনটিতে দেশকে শত্রুর হাত থেকে মুক্ত করতে প্রেরণা পেয়েছিল লক্ষ কোটি বাঙালি। সেই দিনটি আজ পর্যন্ত প্রেরণা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।

২৬শে মার্চ তুমি নও শুধু একটি তারিখ। নও একটি স্মৃতি চিহ্ন, তুমি লাখো শহীদের রক্তের প্রতিক। সারাদেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে।তারই ধারাবাহিকতার অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১০টার সময় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় জাতি জনক বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেছে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেনের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন,১নং যুগ্ন সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু,উপজেলা আঃলীগের সাবেক উপদেষ্টা আজিজুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন,জেলা পরিষদ সদস্য এম মাহবুব উল্লাহ কিসমত,বীরমুক্তিযোদ্ধা ইকবাল মাস্টার,মহিলা সংস্থার চেয়ারম্যান ফিরুজা বেগম।যুবলীগের সভাপতি ফিরোজ আল-মামুন ও সাধারণ সম্পাদক নেসারউল্লাহ সুজন।

কুকুটিয়া ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন,পাটাভোগ ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন,হাসাড়া ইউপি চেয়ারম্যান সোলায়মান খান,আটপাড়া ইউপি চেয়ারম্যান ফজলুল রহমান,বীরতারা ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কামাল ঝিল্লু প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...