Wednesday, July 29, 2026

যশোরে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন 

Date:

Share post:

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোরে নানা আয়োজনে পালিত হচ্ছে ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার ( ২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে যশোর সদর উপজেলার মণিহার চত্ত্বর সংলগ্ন বিজয়স্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ জেলা ও পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ,বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোক।

এসময় পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক, যশোর মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারসহ জেলা প্রশাসনের কর্মকর্তা- কর্মচারী,জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব প্রলয় কুমার জোয়ারদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগণ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ জনগণ। পুষ্পস্তবক অর্পণ শেষে মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...