Tuesday, July 28, 2026

ঠাকুরগাওয়ে পুকুরে ডুবে  দুই শিশুর মৃত্যু

Date:

Share post:

মোঃ রাজু, রংপুর বিভাগীয় প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে রাজু (১২) ও কাওসার আলী (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া চন্ডিপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রাজু গড়েয়া চন্ডিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও নিহত কাওসার আলী ওই এলাকার ইদ্রিস আলীর ছেলে এবং তারা চাচাতো ভাই ছিলো বলে তথ্য পাওয়া যায়।
নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার বেলা প্রায় ১১ টা থেকে নিখোঁজ ছিলো তারা। অনেক খোজা খুজির পর পাওয়া না গেলে স্বজনরা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ মোহাম্মদ সারোয়ার হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...