Wednesday, July 29, 2026

যশোরে  কামালপুর  সরকারি খালের মাটি কাটার বিক্রির অভিযোগ

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার :
যশোর সদর উপজেলা  ১১ নং রামনাগর ইউনিয়নে ৬ নং ওয়ার্ড কামালপুর গ্রামে সরকারি খালের মাটি কেটে বিভিন্ন ভাটা প্রতিষ্ঠানে বিক্রি করার অভিযোগ উঠেছে। ১৮ মার্চ সোমবার সকালে ৬ নং ওয়ার্ড কামালপুর এই সরকারি খালের মাটি কাটার ও বিক্রি করার অভিযোগ ।
সরেজমিনে গিয়ে দেখা যায় যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নে ৬ নং ওয়ার্ড কামালপুর গ্রামে সরকারি খাল থেকে মাটি কেটে বিভিন্ন মাটির টলি  করে নিয়ে আব্দুল্লাহ ভাটা, সাহাভাটা নিয়ে যেতে দেখা যায়। এই ঘটনার বিষয় রামনগর ইউনিয়ন পরিষদের ভূমি সহকারী কর্মকর্তা রাকিবুল হাসান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এই ঘটনা আমরা শুনেছি এবং আমরা সরেজমিনে গিয়ে মাটির ব্যবসায়ীদের নিষেধ করেছি আপনারা এ সরকারি খাল থেকে আর মাটি কেটে বিক্রি করবেন না বা কোথাও নিয়ে যাবেন না। তিনি আরো বলেন, আমরা তাদেরকে নিষেধ করার সত্ত্বেও তারা আমাদের কথা  কোন কর্ণপাত  না করে তাদের ক্ষমতা বলে মাটি কেটে বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রি করছেন।
প্রশ্ন উঠেছে এই মাটির ব্যবসায়ীদের খুটির জোর কোথায়। এই ঘটনার বিষয় এলাকাবাসী জানান মাটির সিজনের সময় আসলে এরা জনগণের চলাচলের পাকা রাস্তা গুলো কদমমুক্ত করে ফেলে কিন্তু তাদেরকে নিষেধ করা এবং  বলার সাহস নেই। এই মাটি কাটার সিজনের জনগণ তাদের কাছে জিম্মি হয়ে পড়ে। যার দেখার কেউ নেই। এই ঘটনার বিষয় এলাকাবাসী তদন্তপূর্বক কর্তৃপক্ষের আশু – হস্তক্ষেপ কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...