Wednesday, July 29, 2026

ইফার আয়োজনে পালিত হল বঙ্গবন্ধুর জন্মদিন ও জতীয় শিশু দিবস

Date:

Share post:

মোঃমাসুদ আলম ব্যুরো চীফ রাজশাহীঃ

১৭ মার্চ-২০২৪ খ্রি. রবিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে সারাদিন ব্যাপী ইসলামিক ফাউন্ডেশন গোদাগাড়ী উপজেলার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করে।

সূর্যোদয়ের সাথে সাথে ১৬২টি শিক্ষা কেন্দ্রে, ৭টি রিসোর্স সেন্টারে, উপজেলা মডেল মসজিদে ও দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ১৬২টি শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল মরহুম সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

উপজেলা মডেল মসজিদে আলোচনা সভা ও পবিত্র কুরআন খানী এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আতিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, গোদাগাড়ী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মাওলানা সীবগাতুল্লাহ, ইমাম, উপজেলা মডেল মসজিদ। ইফা. গোদাগাড়ীর ফিল্ড সুপারভাইজার আব্দুল অদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল কাদের। মিলাদ পরিচালনা করেন মুফতি মাওলানা সীবগাতুল্লাহ। জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া পরিচালনা।

মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক, শিক্ষার্থী ও কেয়ারটেকারদের নিয়ে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সকল মসজিদে বাদ জোহর জাতির পিতার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...