Tuesday, July 28, 2026

রংপুরে ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিল ও মোটরসাইকেলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Date:

Share post:

স্টাফ রিপোর্টার, রংপুর:
রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি)’র অভিযানে ৩৫ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধারসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা বিভাগ (ডিবি)’র উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনানের নির্দেশনায় একটি আভিযানিক দল ১৪ মার্চ বেলা ১২ টায় পরশুরাম থানাধীন কোবারু মৌজাস্থ ওয়ার্ড নং-৬ মীম ফিলিং স্টেশন এর পশ্চিম পার্শ্ব সংলগ্ন গঙ্গাচড়া-টু-রংপুরগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে নিউ জুম্মাপাড়া এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে নুর মোহাম্মদ @ বাবু (৩৪) এর দেহ ও মোটরসাইকেল তল্লাশী করে তাহার ব্যবহৃত রেজিঃ বিহীন মোটরসাইকেলটির তেলের ট্যাংকি খুলিয়া তেলের ট্যাংকির ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় সর্বমোট ৩৫ (পঁয়ত্রিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার কারা হয়।
জিজ্ঞাসাবাদে উক্ত ফেন্সিডিলের বোতলগুলো লালমনিরহাট সীমান্ত এলাকা হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে রংপুর শহরে মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে বহন করে নিয়ে আসতেছিল মর্মে জানায়। আসামীর বিরুদ্ধে পরশুরাম থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...