Tuesday, July 28, 2026

গাজীপুর প্রেসক্লাব ফ্যামিলি ডে অনুষ্ঠিত

Date:

Share post:

আলিফ আরিফা, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর প্রেসক্লাবের বার্ষিক বনভোজন, ফ্যামিলি ডে ও সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে ।
রোববার দিনব্যাপী জেলার কালিয়াকৈর উপজেলার শাহিনবাগ রিসোর্টে ওই অনুষ্ঠান হয়।

প্রতিবছর গাজীপুর প্রেসক্লাব এমন আয়োজন করে বলে জানান ক্লাবের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহাম্মদ । প্রেসক্লাব সভাপতি অধ্যাপক এনামুল হক আয়োজনের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন । সাংস্কৃতিক অনুষ্ঠানে কন্ঠশিল্পী মল্লিকা , জিরো ব্যান্ডের তাপস পাল , কাজী মকবুল হোসেন ও নিপা সঙ্গীত পরিবেশন করেন। দিনব্যাপী ওই অনুষ্ঠান ক্লাব গণমাধ্যম কর্মী ও তাদের পরিবারের সদস্যদের জন্য হয়ে উঠে উপভোগ্য ।

শেষ র্যাফেল ড্র জিতে ক্লাব সদস্যরা জিতে নেন পুরস্কার । এতে উল্লেখ যোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আমজাদ হোসেন মাসুদুল হক , সিনিয়র সহসভাপতি সৈয়দ লিটন, সহ সভাপতি এম এ সালাম শান্ত প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...