Tuesday, July 28, 2026

যশোরে হত্যা মামলায় ০২ আসামির যাবজ্জীবন

Date:

Share post:

নিজস্ব প্রতিবেদকঃ

যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানি গ্রামের রবিউল ইসলাম হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৬ জুলাই) অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম এ আদেশ দেন। অতিরিক্ত পিপি আসাদুজ্জামান নিউজবিডিজার্নালিস্ট কে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্তরা হলেন, লাউজানি গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে আমিনুর রহমান কটা ও একই গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে রুবেল। এছাড়া এ মামলা থেকে অন্য তিন আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন, লাউজানি গ্রামের তিনভাই মমিনুর রহমান ওরফে খলিল, শফিকুল ইসলাম ও রফিকুল ইসলাম।

মামলার অভিযোগে জানা গেছে, রবিউল ইসলাম তার মেয়ের বিষয় নিয়ে ঝিকরগাছা থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এ মামলার আসামি ছিলেন কটার ছেলে চন্টু। আসামিরা ওই মামলা তুলে নেওয়ার জন্য প্রায় হুমকি দিতেন রবিউলকে। বিষয়টি নিয়ে তাদের মধ্যে শত্রুতা বাড়তে থাকে। এরই মধ্যে ২০২০ সালের ২ ডিসেম্বর বিকেলে রবিউল ইসলাম লাউজানি বাজারে যান। সন্ধ্যার পর আসামিরা বাজারের মধ্যে রবিউল ইসলামকে মারপিট করে গুরুতর জখম করে।

গুরুতর আহত রবিউলকে উদ্ধার করে প্রথমে যশোরে, পরে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। ছয়দিন পর চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালের ৮ ডিসেম্বর তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই ইসহাক আলী বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সৈয়দ আবু সুফিয়ান আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। সবশেষ এ মামলার রায়ে বুধবার বিচারক দুই আসামির উপস্থিতিতে প্রত্যেকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও একবছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

এম,আর,এইচ/নিউজবিডিজার্নালিস্ট ২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...