Tuesday, July 28, 2026

গোসল করতে গিয়ে প্রাণ গেলো দুই ভাইয়ের

Date:

Share post:

 

সোহেল রানাঃ যশোরের ঝিকরগাছায় পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের করুন মৃত্যু হয়েছে। রবিবার (২ জুলাই) দুপুরে উপজেলার নাভারণ কলোনি দক্ষিণপাড়া গ্রামের নলডুবি খালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাভারণ বেলের মাঠ গ্রামের মহসিন আলমের ছেলে পরশ হোসেন (১২) ও একই এলাকার সাগর হোসেনের ছেলে সৈকত হোসেন (১৩)।তারা সম্পর্কে আপন খালাতো ভাই।

নিহত সৈকত হোসেনের বাবা সাগর হোসেন জানিয়েছেন, রবিবার দুপুরের দিকে তারা দুই ভাই গোসল করার জন্য বাড়ি থেকে বের হয়। বিকেল ৩টা পর্যন্ত তারা বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করতে থাকি।

খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেল ৪টার দিকে জানতে পারি নাভারণ দক্ষিণপাড়া নলডুবী খালের পানিতে তাদের মরদেহ ভাসছে।পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ দু’টি উদ্ধার করা হয়।সাঁতার না জানার কারণে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে বলে ধারণা স্থানীয়দের।

ঝিকরগাছা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...