Monday, July 27, 2026

মণিরামপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Date:

Share post:

নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি:

মণিরামপুর উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ টুর্ণামেন্ট অনুর্ধ-১৭ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকালে মণিরামপুর সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলার নির্ধারিত সময়ের কাশিমনগর ইউনিয়ন একাদশ ও চালুয়াহাটি ইউনিয়ন একাদশের মধ্যে খেলাটি ১-১ গোলে ড্র হয়। পরে ট্রাইবেকারে চালুয়াহাটি ইউনিয়ন একাদশকে পরাজিত করে কাশিমনগর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আলী হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মণিরামপুর সরকারী কলেজের অধ্যক্ষ জিএম রবিউল ইসলাম ফারুকী, মনিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান, কাশিমনগর ইউপি চেয়ারম্যান তৌহিদুর রহমান তৌহিদ, চালুয়াহাটি ইউপি চেয়ারম্যান সরদার আব্দল হামিদসহ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...