Thursday, July 30, 2026

সারাদেশে সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে জগন্নাথপুরে বিএমএসএস’র মানববন্ধন অনুষ্ঠিত 

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার:
সারাদেশে সাংবাদিক নির্যাতন ও সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএমএসএস’র উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। যমুনা টেলিভিশনের সুনামগঞ্জ জেলা  প্রতিনিধি আমিনুল ইসলামের  উপর  হামলা সাংবাদিক সোহানুর রহমান সোহানকে মারধর করে পা ভেঙ্গে দেয়া এবং বিএমএসএস কেন্দ্রীয় নেতা মানসুর জাহিদ ও পাইকগাছা উপজেলা কমিটির সেক্রেটারী ফসিয়ার  রহমান, আসাদুল সহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও চাঁদাবাজি মামলা ও  সারাদেশে সাংবাদিকদের উপর হামলা মিথ্যা-হয়রানি মূলক মামলার প্রতিবাদে আজ ৯ মে মঙ্গলবার ১১ টায় জগন্নাথপুর উপজেলা পরিষদের সামনে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) কেন্দ্রীয় যুগ্ন- মহাসচিব রিয়াজ রহমানের  সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় যুগ্ন সাধারন সম্পাদক  হিফজুর রহমান তালুকদার জিয়ার  পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, এলডিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সায়েদুর রহমান চৌধুরী রূপা, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল ওয়াহিদ, সমাজসেবক রেজাউল করিম রিপন, ইসলামী সংগীত শিল্পী ফজলুর রহমান বিপ্লবী, আমির হামজা, আব্দুল ওয়াদুদ প্রমূখ।
বক্তরা যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, সাংবাদিক শাহানুর রহমান সোহানের উপর সন্ত্রাসী হামলা ও সকল সাংবাদিকদের উপর মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও গ্রেফতারকৃতদের বিচারের দাবি জানান। উক্ত মানববন্ধনে বক্তব্যকালে সায়েদুর রহমান চৌধুরী রূপা ঘটনার তীব্র  নিন্দা এবং  প্রতিবাদ  জানিয়ে প্রশাসনের নিকট ঘটনার  সঠিক তদন্ত করে দ্রুত বিচারের দাবী রাখেন, হামলার ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে সঠিক ও দৃষ্টাষ্টমূলক বিচারের দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মো: হুমায়ুন কবির, জগন্নাথপুর পত্রিকার সম্পাদক মুহাম্মদ ইয়াকুব মিয়া, সুনামগঞ্জ সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি তৈয়বুর রহমান, প্রবাসী আব্দুল মছব্বির, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর সিলেট বিভাগীয় সম্পাদক বিপ্লব দেবনাথ, প্রচার সম্পাদক রনি মিয়া, সাংবাদিক শাহাব উদ্দিন রাহুল সহ আরো অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টক রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরগরম হয়ে...

শ্রীপুরের গড়াই নদী ভাঙন রোধে আগামীকাল থেকে জিও ব্যাগের কাজ শুরু বড় প্রকল্পের আশ্বাস

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার গংগ্রাম খালীর গড়াই নদীর তীব্র ভাঙন রোধে আগামীকাল থেকে প্রাথমিকভাবে জিও...

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...